খেলাধুলা

৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারাল পিএসজি

ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি পিএসজি এবং বায়ার্ন মিউনিখ এমন এক ম্যাচ উপহার দিল, যা অনেকদিন মনে রাখবে ফুটবল বিশ্ব। উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ৫-৪ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছে পিএসজি।

 

৯০ মিনিটে ৯ গোল, সেমিফাইনালের মতো মঞ্চে এমন স্কোরলাইন যেন অবিশ্বাস্য! দুই লেগ মিলিয়ে এমন ফলাফল স্বাভাবিক মনে হলেও, এক ম্যাচেই এমন গোলবন্যা ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।

 

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন।

 

 

চলতি মৌসুমে এটি তার ৫৪তম গোল। তবে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় পিএসজি। দারুণ ফিনিশে সমতা ফেরান খিচা কাভারেৎস্কেলিয়া। এরপর হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও নেভেস।

 

প্রথমার্ধের শেষ দিকে বায়ার্নকে আবারও ম্যাচে ফেরান মাইকেল ওলিসে, তবে প্রথমার্ধের যোগ করা সময়ে উসমান দেম্বেলে পেনাল্টি থেকে গোল করে আবারও লিড নেয় পিএসজি।

 

দ্বিতীয়ার্ধে যেন ঝড় তোলে পিএসজি। কাভারেৎস্কেলিয়া নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন, আর ডেম্বেলে আরেকটি দৃষ্টিনন্দন ফিনিশে ব্যবধান বাড়িয়ে করেন ৫-২। তখন মনে হচ্ছিল ম্যাচের ফলাফল প্রায় নিশ্চিত।

 



সম্পর্কিত খবর