আইন-আদালত

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার বিকেলে বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ স্থগিতাদেশ দেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানো আর কোনো বাধা রইল না। সোমবার বিকেলে এ তথ্য জানান, আইনজীবী শিশির মনির। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। ৩০ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির আদালত এ আদেশ দিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত।

 

 

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা হয়।

 



সম্পর্কিত খবর