রাজনীতি

আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ শুরু

ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন সংগঠন দল জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ লংমার্চ করছে বিএনপি তিন সংগঠন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর নায়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে লংমার্চ শুরু হয়।

লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

লংমার্চে যোগ দিতে সকাল থেকেই বিএনপির তিন সংগঠন দলের উদ্যোগে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। লংমার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হবে সমাপনী সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।

একই ঘটনায় গত ৮ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার অভিমুখে পদযাত্রা করে বিএনপির এই তিন সংগঠন। রাজধানীর নয়াপল্টন থেকে পদযাত্রাটি রামপুরা ব্রিজে গেলে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনারে গিয়ে স্মারকলিপির দেন।



সম্পর্কিত খবর