চট্টগ্রাম প্রতিদিন

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তরী বাংলাদেশের আলোচনা সভা

‘তরী বাংলাদেশ’ কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা

‘আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ মার্চ ২০২৫  শুক্রবার বিশ্বব্যপী পালিত হয়েছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। দিবসটি উপলক্ষ্যে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন  ‘তরী বাংলাদেশ’  কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে  ‘নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা’  শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা নদী সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। 

দীর্ঘদিন যাবৎ নদী দখলের বিরুদ্ধে তরী বাংলাদেশ এর আন্দোলন চলছে। এর ফলে দখলদারদের তালিকা করা হলেও উচ্ছেদ অভিযান না হওয়ায় বক্তারা হতাশা ব্যক্ত করেন এবং দখলদারদের রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে শুধুমাত্র দখলদার হিসেবে চিহ্নিত করে উচ্ছেদ অভিযানের আহবান জানান। পাশাপাশি আগামী নির্বাচনে দখলদারদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহবান জানানো হয়। 

সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -  জাবেদ রহিম বিজন,সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ; এবিএম মমিনুল হক, সাধারণ সম্পাদক, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম; পীযুষ কান্তি আচার্য, সভাপতি, জেলা নাগরিক ফোরাম ও সদস্য জেলা নদী রক্ষা কমিটি; দীপক চৌধুরি বাপ্পি, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন ; ইব্রাহিম খান সাদাত, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব; বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা। সভায় সভাপতিত্ব করেন শামীম আহমেদ, আহবায়ক, তরী বাংলাদেশ। 

সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি  নদীরক্ষায় করনীয় সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর সদস্য মাহবুব খাঁন ও সফিউল আলম সুমন, মোহাম্মদ জাবেদ হোসাইন, মো.সাবের হোসাইন, শাহ আলম পালওয়ান। 

আলোচনা সভায়  বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি  আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য নাফিজ আহমেদ সেলিম, হৃদয় কামাল, মোস্তফা দেলোয়ার, সদস্য সাদেকুল ইসলাম ভূইয়া,আলমগীর হোসাইম,শাকিল আহমেদ, শাহগীর মৃধা, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল হেকিম, জুবাইদুর রহমান মেহেদী  প্রমুখ।

বায়ান্ন/এসবি

 



সম্পর্কিত খবর