চট্টগ্রাম প্রতিদিন

আমিরাতে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার প্রবাসীর মৃত্যু---

 
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রাঙ্গুনিয়া  লালানগরের এক প্রবাসী সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।  নিহত মোঃ জামাল উদ্দিন উপজেলার লালানগর ইউনিয়নের আমড়া কাটার বাড়ি এলাকার বাসিন্দা মৃত ওহাব মিয়ার সন্তান । 
 
গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটের দিকে আরব আমিরাতের শারজাহ প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে। জামালের মৃত্যুর  বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন তার আপন চাচাতো ভাই মোঃ দিদার আলম।
 
তার মৃত্যুর বিষয়ে আবুধাবি প্রবাসী একই এলাকার মোঃ আব্দুল মুমিন জামাদার জানান--ঘটনাটি আমার দোকানের সামনে ঘটে, জামাল রাস্তা পার হতে গেলে হঠাৎ একটি মালবাহী গাড়ি থাকে চাপা দেয়। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ বিষয়ে তিনি আরো জানান-শুনেছি জামালের পরিবারে তেমন কেউ নেই। জামালের আয়ের টাকার উপর নির্ভর করত তার পরিবার। জামালের অকাল মৃত্যুতে আমরা সকলে শোকাহত। জামালের লাশ দেশের পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি। 
 
এ বিষয়ে জামালের চাচাতো ভাই মোঃ দিদার জানান-জামালের পরিবারে তিন বোন ও তার সহধর্মিনী তাদের সংসারে এখনো কোনো সন্তান নেই। দুই বোনের বিয়ে হলেও এখন বর্তমানে ১ বোন ঘরে রয়েছে। জামালের মা বাবা অনেক আগেই মারা গেছেন। জামালের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।
 


সম্পর্কিত খবর