বাংলাদেশ জামায়াতী ইসলামীর সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে সকল বিষয় পূর্ণাঙ্গ নীতি দিয়েছেন।
আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকেরা আমাদের বাড়ি-ঘর নির্মাণ করে কিন্তু তাদের বাড়ির চাল ফুটা। নিজদের বাড়িও নির্মাণ করতে পারে না। অসৎ এর পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্টা করতে হবে। সৎ নেতৃত্ব ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না।
সৎ নতত্ব ও সুন্দর সমাজ গড়ার জন্য ও এক আধুনিক বিশ্ব গড়ার লক্ষ্যে শ্রমিকদের অগ্রণী ভুমিকা রাখতে হবে।
তিনি শুক্রবার (১৩ডিসম্বর) বলা ১২টায় নওগাঁ সদর উপজেলা অডিটােরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক সস্মলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলনে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে বক্তব্য দেন বাংলাদশ শ্রমিক কল্যাণ ফডারেশনের নেতা মজিবুর রহমান ভুঁইয়া, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা, খ,ম আব্দুর রাকিব, নাটোর জেলার প্রধান উপদেষ্টা ড, মীর নুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর সবুর, সাবেক নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক মহিউদ্দীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড: আ,স,ম সায়েম, জিয়াউল হক, মাও: লুৎফর রহমান, নওগাঁ জেলা পশ্চিম সভাপতি শামসুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত দ্বি-বার্ষিক সস্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি পদ অধ্যাপক নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হন।
পরে নব-নির্বাচিত সভাপতি, সম্পাদকসহ ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটির শপথ পাঠ করানো হয়।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ