খেলাধুলা

আলভারেজকে তো পেলই না, উল্টো জরিমানা গুনল বার্সেলোনা

দুই কূলই হারাল বার্সেলোনা। হুলিয়ান আলভারেজকে তো দলে নিতে পারেনি, উল্টো এবার জরিমানা গুনল।

 

 

আতলেতিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে বার্সেলোনাকে জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

জরিমানা অবশ্য খুব বেশি না। কাতালান ক্লাবকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ হাজার টাকা (৬০২ ইউরো) জরিমানা করেছে স্পেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

 

আতলেতিকোর অভিযোগ, তাদের সঙ্গে লিখিতভাবে যোগাযোগ না করেই আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা।

 

তবে এই ঘটনায় ফিফার কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি মাদ্রিদের ক্লাবটি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিষয়টি দেখার এখতিয়ার তাদের নেই।

ফিফার কাছে প্রতিকার না পেলেও আলভারেজকে ঠিকই ধরে রেখেছে আতলেতিকো। ২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে ৬ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবে যোগ দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।

 

 

আতলেতিকোর হয়ে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ৫১ গোল করেছেন তিনি। অন্যদিকে সিটির হয়ে ১০৩ ম্যাচে তার গোল ৩৬।

 



সম্পর্কিত খবর