দেশের খবর

এসএসসি-তে ৬ জন গোল্ডেনসহ ২৩ জন জিপিএ-৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ইউরিকা কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট কোচিং সেন্টারের পরীক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করেছে। এ প্রতিষ্ঠানের মোট ২৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে ৬ জন গোল্ডেনসহ ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। অবশিষ্ট ৫ জন এ গ্রেড পেয়ে এবারো শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। শতকরা পাশের হার ১০০। পরিচালক আহসান হাবীব লাভলু তার প্রতিক্রিয়ায় জানান, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ায় অনেকটা এগিয়ে আছে। তাই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। অতীতেও ক্যাডেট ভর্তি পরীক্ষায় অনেকেই চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। ভবিষ্যতেও ফলাফলের এ ধারাবাহিকতা যাতে বজায় থাকে তার জন্য সংশ্লিষ্ট সবাই বিশেষ ভূমিকা পালন করেছে। 



সম্পর্কিত খবর