খুলনা

কালীগঞ্জে অসহায় বিধবা নারীর জমির ধান কেটে- বেন্ধে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জে এক অসহায় বিধবা নারীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ওই নারীর এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার  শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে ওই বিধবা নারীর প্রায় ২০ শতক জমির  ব পাকা ধান  স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কেটে - মুটো বেন্ধে দেন ইউনিয়ন, উপজেলা, পৌর ও সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, মানবিকতার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে তারা দলবদ্ধ হয়ে মাঠে নেমে ধান কাটার কাজ সম্পন্ন করেন। এতে উপকৃত হন অসহায় ওই নারী। যিনি শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে ধান কাটতে পারছিলেন না।

ভুক্তভোগী অসহায় নারী ডলি বেগম বলেন, আমার অভাবের সংসার। টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না। জমির ধান অনেকদিন ধরে পেকে ছিল। কিছু ভাইয়েরা এসে ধান কেটে দিলেন। আমি তাদের এই সহযোগিতা পেয়ে অনেক খুশি হয়েছি।দোয়া করি আল্লাহ সকলের মঙ্গল করুণ।

 


সম্পর্কিত খবর