শিক্ষা

কালীগঞ্জে ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

ঝিনাইদহের কালীগঞ্জে ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ”পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিম এসইডিপি” প্রকল্পের আওতায় মঙ্গলবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, গনমাধ্যমকর্মী, সুধীজন, ও শিক্ষার্থী ছাত্র-ছাত্রীগন অংশ নেন।
 
ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল। বক্তব্য রাখেন, সরকারী এম ইউ কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়েই, সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, শিক্ষার্থী শিবলী নোমান ও আইসা হাসনা।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক পরিদর্শক আব্দুল আলিম জানায়, ২০২২ সাল থেকে এ পর্ষন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে এসএসসি পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ণ মেধাবী ২৯ জন ছাত্র-ছাত্রীকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়। শিক্ষা মন্ত্রনালয়ের (পিবিজিএসআই) স্কিম এসইডিপি” প্রকল্পের আওতায় প্রতি বছরই মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে নগদ অর্থ ও ক্রেষ্ট পুরস্কার দেওয়া হবে।


সম্পর্কিত খবর