দেশের খবর

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন, এছাড়া আরও অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে

 



সম্পর্কিত খবর