১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ "প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার " প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পালন করা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা এর নেতৃত্বে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। যুগ যুগ ধরে নিজের ও পরিবারের অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক, সামাজিক ও রাজনৈতিক কারনে বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে পাড়িদিয়ে বিভিন্ন দেশে। পৃথিবীতে বহু দেশ উন্নতি করে অভিবাসীদের কঠোর প্রচেষ্টায়। বর্তমানে মধ্যপ্রাচ্য সহ উন্নত দেশে আকাশ ছোয়া অট্রালিকা ও উন্নয়ন অবকাঠামো তার সবইতো প্রবাসীদের কষ্টের প্রচেষ্টায় গড়ে উঠেছ। উন্নত বিশ্বের উন্নত অর্থনীতিতেও ভূমিকা রয়েছে অভিবাসীদের। বিগত শতাব্দীতে বিভিন্ন দেশ অভিবাসিদের প্রতি কঠোর কড়াকড়ি আরোপ করে। ১৯৯০ সালে জাতিসংঘে গৃহীত হয়েছিল সব অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন।
সেই থেকে প্রতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। সেই থেকে বাংলাদেশও পালন হয়ে আসছে অভিবাসী দিবস।