আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ ধাপের আয়োজনে কবে কোনটাতে ভোট হবে সে তালিকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা ধরে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১০৪২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯ টি, তৃতীয় ধাপে ১০২৪ টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।