দেশের খবর

কোনো মতেই দায় এড়াতে পারেন না কর্তৃপক্ষ

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আউলাই শাহবাজপুর দাখিল মাদরাসার বিজ্ঞান ভবনের পরিচিতি হিসেবে ওই ভবনের দেয়ালে বিড্ঞান ভবন, দিগপাইত ইউনিয়নের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের বিজ্ঞানাগারের পরিচিতি হিসেবে বিড্ঞানাগার, গত ২৬ মার্চ দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ ও দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে ব্যানারে ‘যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা’{এখানে ‘যাদের’ ও ‘তাদের’ শব্দদ্বয়ে চন্দ্রবিন্দু (ঁ) না ব্যবহার করে শহীদদের সম্মানের খাটো করা হয়েছে} এবং টাংগাইলের মধুপুর উপজেলার মধুপুর বাসস্ট্যান্ডে অবস্থিত চৌধুরী আউটডোর ক্লিনিকের দ্বিতীয় তলার দরজার উপরে (ভিতরের দিকে) সেবা নিন সুস্থ্য (শুদ্ধ বানান সুস্থ) থাকুন লিখা আছে। বিশ্বের একমাত্র জাতি বাঙালি জাতি, যে জাতি কি না মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়ে ইতিহাস গড়েছে। আর কি না সে জাতির উত্তরাধিকারীরাই বাংলা বানানের ক্ষেত্রে চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে। আর যাই হোক-উপরিউক্ত বিষয়সমূহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মতেই দায় এড়াতে পারেন না।



সম্পর্কিত খবর