দেশের খবর

ক্ষেতলালে পথে পথে শোভা পাচ্ছে জারুল ফুল

গ্রীষ্মের খর রোদে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া-কুসুমসাড়া সড়কের পাশে বেড়ে ওঠা গাছে গাছে ফুটেছে জারুল ফুল। জারুল ফুলের উছলে পড়া রূপ নজর কাড়ছে  পথিকের। ফুলের সৌন্দয্যের সাথে গাছের নির্মল ছায়ায় পথিকরে শান্তির পরশ এনে দিচ্ছে।

সড়কের বিভিন্ন স্থানে জারুল গাছে ফুলের সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। সবুজের মাঝে বেগুনি রঙের ওড়নার মতো দুলছে গাছের ডালগুলো। সড়কের বটতলা বেশ কিছু গাছে প্রচুর পরিমান জারুল ফুটেছে। 

শুধু ক্ষেতলাল-কালাই সড়ক নয় জয়পুরহাট জেলার সমশিরা, কাটাহার, রোয়াইড় সড়কের দুই পাশে কোথাও একা, কোথাও দুই-তিনটি করে জারুলের বেশ কিছু গাছ আছে। 

সেই সব গাছে এখন বেগুনি রূপের বন্যা। এসব গাছ কারও যত্ন–আত্তিতে বেড়ে ওঠেনি, এগুলো প্রকৃতিতে নিজের নিয়মেই বেড়ে উঠেছে। গ্রীষ্ম এলেই এসব গাছে অনেকটা সময় ধরে ফুল ফুটছে, ফুল ঝরছে। গাছের পাতা ঝরে গিয়ে আবার প্রাণ নিয়ে জেগে উঠছে।

জারুলের পাতা লম্বা, চওড়া ও গাঢ় সবুজ। জারুলের  ফুল বেগুনি রং যেমন আকর্ষণীয়, তেমনি তার নমনীয় কোমল পাপড়ি শোভন-সুন্দর। ফল ডিম্বাকৃতির। ফুল ফোটার পরই শাখায় ফল ধরতে থাকে। জারুলের ফুল বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত থাকে। জারুলের আদি আবাস চীন, মালয় ও বাংলা-ভারতের জলাভূমি।

পূর্বে প্রকৃতিকে জারুল গাছের  প্রাচুর্য ছিল। নির্বিচার গাছ কেটে ফেলায় এখন অনেকটা কমে গেছে। ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া থেকে যে সড়কটি মোসলেমগঞ্জ দিকে গেছে, সেই পথের দুই পাশে ছোট-বড় অনেক জারুল গাছ চোখে পড়ে। এই গরমে জারুলের সৌন্দর্য পথিকে মনে একটু হলেও শান্তির পরশ দিচ্ছে।



সম্পর্কিত খবর