দেশের খবর

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক আব্দুল আওয়ালের ছেলে। রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে দুবৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে : চট্টগ্রামের ফটিকছড়িতে গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত জামাল উদ্দিন (৩৮) ওই এলাকার বশরত আলী মিস্ত্রী বাড়ির প্রয়াত মোহাম্মদ ইউসুফের ছেলে। গুলিবিদ্ধ নাছির উদ্দিনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ  বলেন, “তার (জামাল) বাড়ির কাছের রাস্তার ওপর দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।”   স্থানীয়দের বরাতে তিনি বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা জামাল ও নাছিরকে গুলি করে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, নিহত জামাল জামায়াতের কর্মী বলে এলাকায় পরিচিত।

 



সম্পর্কিত খবর