গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আজুলিপাড়া গ্রামের খলিলুর রহমান হত্যা মামলার আসামি লিয়াকত আলী (৩৫) পিতা শামসুল মন্ডল গ্রাম আজুলিপাড়া থানা কালিয়াকৈর জেলা গাজীপুর কালিয়াকৈর থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার সদর উপজেলার সুরুজপুর এলাকা হতে ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ ভোর রাত ০৪.১০ ঘটিকার সময় গ্রেফতার করে। গ্রেপ্তার পরবর্তী আসামিসহ অভিযান চালিয়ে আজুলীপাড়া গ্রাম হতে সকাল ০৮.৩০ ঘটিকার সময় আসামীর দেখানো মতে হত্যার ঘটনায় ব্যবহৃত উদ্ধার করে। আসামি বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমানের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।