দেশের খবর

চট্টগ্রামে ২৪ ঘন্টায় আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাসান মুরাদ (৪২), উমর ফারুক প্রকাশ ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), মো. সাজ্জাদ হোসেন রিফাত প্রকাশ রাশেদ (২৫), গোলজার হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৪৫), আবদুল আজিজ (৪৭), মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), মো. শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), মো. বেলাল হোসেন প্রকাশ রাশেদ হেলাল (৪০), মো. ইব্রাহিম (৩৪), মো. সোহাগ (৩৮), মো. সাকিব (১২), মো. নয়ন (১৯), মো. জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), মো. রাব্বি (১৯), আবুল কাশেম (৪০), রবিউল হাসান প্রকাশ বাবু, মো. আজাদ (২২), মো. রাজু (৩০), মো. বাবলু (৩২), মো. নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম প্রকাশ ফেরদৌস (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), মো. সুমন (৩২), মো. ফয়সাল (৩৪) ও মো. আরমান (৩৫)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর