গত ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ রাত ০৭.৩০ মিনিটে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজার এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট তল্লাশি করে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেন।
প্রাইভেটকারের পিছনে মালমাল রাখার স্থান থেকে ৩২৩টি বায়ুরোধক পলিজিপার প্যাকেটে থেকে সর্বমোট ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ আসামিদের গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।