দেশের খবর

চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. মঞ্জুকে গ্রেপ্তার করেছে। রোববার ভোরে চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মঞ্জু (৩০) ভোলা জেলার তজুমুদ্দিন থানার চাচরা এলাকার চটকি বাড়ীর নুরুজ্জামানের ছেলে। বর্তমানে সে নগরের চকবাজার থানার বাদুরতলা হারিশাহ মাজার গেইট ইউনুছ কলোনিতে বসবাস করে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, ধর্ষণ মামলার আসামি মো. মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর