দেশের খবর

চির নিদ্রায় শিক্ষাবিদ অধ্যক্ষ ও মুফতি মোয়াজ্জাম আলী

কাপাসিয়া উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও আনন্দ টিভি গাজীপুর জেলা পূর্ব প্রতিনিধি মোঃ খোরশেদ আলমের বাবা 

মোয়াজ্জাম আলী খান আর নেই। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার  জাংগালিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র অধ্যক্ষ ও ইউপির সাবেক সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ১৯৬২ সালে ফিকাহ শাস্ত্রে অষ্টম স্থান অধিকার করেন এবং গাজীপুরের কাজী আজিম উদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজের গর্ভনিং বডির মেম্বার ছিলেন। শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স ছিলো ১০০ (একশত)বছর। তিনি কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত ফাজিল খানের ছেলে। তার ৬ ছেলে, ২ মেয়ে ও নাতি, নাতনীসহ অসংখ্যা জ্ঞানী গুণীগ্রাহী রেখে যান। শনিবার সকাল ১১টায় আজমতপুর কলেজ মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল, কলেজের শিক্ষক, গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর সাংবাদিক ইউনিয়সহ জেলা, উপজেলার গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সহ জেলা উপজেলার সকল সাংবাদিক বৃন্দ আরো অনেক গুণীজন গভীর শোক প্রকাশ করেছে।



সম্পর্কিত খবর