বাউফলের বগা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ খোকন দফাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১১টায় বগা ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, ছোরা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
পুলিশ জানিয়েছে, বগা ইউনিয়নসহ পুরো বাউফলকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে প্রশাসন।