দেশের খবর

ছাগলনাইয়ায় পায়ুপথে ব্রাশ ঢুকিয়ে লোমহর্ষক নির্যাতন

মানুষ কতটা নির্দয় হতে পারে। যুগ যুগ ধরে এমন বর্বরোচিত ঘটনার উদাহরণ থাকলেও ছাগলনাইয়ার এ ঘটনাটিকে হার মানিয়েছে। দোকানের কর্মচারীকে নির্দয়ভাবে যৌন নির্যাতনের পর পায়ুপথে টয়লেটের ব্রাশ ঢুকিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েছে দুই বখাটে। অভিযুক্ত দুই বখাটেকে খুঁজছে পুলিশ।

ছাগলনাইয়ায় তানভির আহমেদ নয়ন (১৫) নামে এক কিশোরকে বাথরুমে ডেকে নিয়ে পায়ুপথে টয়লেট পরিষ্কারের ব্রাশ ঢুকিয়ে নির্যাতন করেছে বখাটেরা। শনিবার (১৮ মে) দুপুরের দিকে ছাগলনাইয়ার আহমেদ শপিং সেন্টারে এ ঘটনা ঘটলেও সোমবার (২০ মে) সকালে এ বিষয়ে মুখ খোলেন ভুক্তভোগীর পরিবার। তানভির আহমেদ নয়ন ছাগলনাইয়া বাজারের একটি দোকানের কর্মচারী এবং উত্তর জশপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ভুক্তভোগী কিশোরের ভাই আবদুর রহমান বলেন, শনিবার কর্মস্থল থেকে যোহরের নামাজ পড়তে বের হয় নয়ন। নামাজ শেষে ফেরার পথে তাকে আহমেদ শপিং সেন্টারে নিচে অপরিচিত এক ব্যক্তির বস্তা মাথায় তুলে দিতে সহযোগিতা চান। এ সময় সহযোগিতা করতে তিনি ওই সেন্টারের দোতলায় ওঠার সময় পেছনে আরও একজন অপরিচিত ব্যক্তি তার পিছু নেয়। পরে তারা দু’জন মিলে নয়নকে ৩য় তলায় তুলে হাত-পা বেঁধে যৌন নির্যাতন শুরু করে। এক পর্যায়ে ওই দুই বখাটে বাথরুম পরিষ্কারের কাজে ব্যবহৃত ব্রাশটি জোর করে পায়ুপথে ঢুকিয়ে দেয়।এক পর্যায়ে ওই ব্রাশটি ভেঙে একটি অংশ পায়ু পথে থেকে যায়। এতে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে বখাটেরা পালিয়ে যায়। দীর্ঘ ২ ঘণ্টা ওই বাথরুমে পড়ে থেকে নানা চেষ্টার পর হাতের বাঁধনটি খুলে নয়ন তার দোকানিকে কল দেয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রপাচারের মাধ্যমে তার পায়ুপথ থেকে ব্রাশের ভেঙে যাওয়া অংশ বের করা হয়। নয়ন সুস্থ্য হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর