খবর প্রতিদিন

জগন্নাথপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত দর্জির মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত জমশের আলী (৫৭) নামের এক দর্জির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

রোববার (২১ জানুয়ারি)  দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই দর্জি জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার মৃত খোশ মোহাম্মদের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের হবিবনগর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ওই দর্জি গুরুতর আহন হন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান। নিহত জমশের আলী পেশায় একজন দর্জি। তাঁর ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি আমার জিম্মায় রয়েছে। এ সড়কে বেপোরোয়া গাড়ি ও মোটরসাইকেলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা হচ্ছে।

 

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, সিলেট কোতয়ালী থানা পুলিশের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। লিখিত অভিযোগ পেয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর