নির্বাচনের সময় কোথায় কি হয়েছে তা ভুলে যেতে হবে। উন্নয়নের স্বার্থে সবাইকে এক কাতারে সামিল হতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
২৪ জানুয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ে ওসমানীনগর উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আস্থা রেখে তাঁকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। যা তাঁর জন্যে বড় চ্যালেঞ্জ। দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ে তাঁকে অনেক সময় দিতে হচ্ছে। এজন্যে তিনি এলাকায় তেমন সময় দিতে পারবেন না। তবে সিলেটের উন্নয়নের ব্যাপারে সোচ্চার থাকবেন তিনি। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিলেটের উন্নয়নের ব্যাপারে আন্তরিক। যার প্রমাণ রেখেছেন তিনি।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি আবদাল আহমদ, সহসভাপতি আলাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সম্পাদক তফজ্জুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাক ঝিনুক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি শামীম, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, জেলা পরিষদ সদস্য এমএ হমিদ, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাহেদ আহমদ ভিপি মুছা, গোলাম রব্বানী চৌধুরী সুমন, আখলাকুর রহমান, পীর মজনু মিয়া, অরুনোদয় পাল ঝলক ও অলিউল্লাহ বদরুল।
সভার শুরুতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়ায়। বক্তারা ১০ বছর ধরে বঞ্চিত থাকা সিলেট-২ আসনের উন্নয়নে সোচ্চার হওয়ার আহŸান জানিয়েছেন শফিকুর রহমান চৌধুরীর প্রতি। স্বাভাবিক বরাদ্দের চেয়ে অতিরিক্ত বরাদ্দের জন্যে জননেত্রী শেখ হাসিনার প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।