জামালপুর-৫ (সদর) আসনের জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী জাকির হোসেন খান মঙ্গলবার দক্ষিণ-পূর্ব জামালপুরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণের পাশাপাশি ভোটারদের নিকট লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেছেন।
“আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” এ উক্তিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের ইতিহাসে সোনালী যুগের শাসনকর্তা ও পল্লী বন্ধু প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ-এর। তারই সুযোগ্য অনুসারী জামালপুর সদর আসনের জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী জাকির হোসেন খান। তিনি জাতীয় পার্টির সূচনা লগ্ন থেকেই এ পার্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। তার রাজনৈতিক দক্ষতা, প্রজ্ঞা, বিচক্ষনতা, দূরদর্শিতা ও গ্রহণযোগ্যতাই বর্তমান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে আসীন করেছে। তিনি এ পার্টির বিভিন্ন দুর্যোগ ও ক্রান্তিলগ্নে দৃঢ় ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে মোকাবিলা করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি জেলা জাতীয় পার্টির বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন পরীক্ষিত নেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাই জাতীয় পার্টি এ আসনের এমপি প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে। ইতোমধ্যেই তিনি ব্যক্তিগতভাবে অনেক নেতা-কর্মীসহ সাধারণ ও অসহায় লোকদের আপদে-বিপদে পাশে দাড়িয়েছেন। তিনি জামালপুর সদরবাসীর অধিক কল্যাণে এগিয়ে আসার জন্যই এমপি প্রার্থী হয়েছেন। সোমবার ছিল প্রতীক বরাদ্দের দিন। এ প্রার্থী মঙ্গলবার দিনব্যাপী জামালপুর সদরের দক্ষিণ-পূর্ব অঞ্চলে গণসংযোগ করেছেন। এ সময় তিনি লিফলেট বিতরণের পাশাপাশি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। সেই সাথে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন। সদরের তিতপল্লা ইউনিয়নের জামতলী, দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা, দিগপাইত উপ-শহর ও ছোনটিয়া বাজার, রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা, চাঁদপুর বাজার ও রামনগর, শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া বাজার হয়ে ইটাইল ও ঘোড়াধাপ ইউনিয়নের বিভিন্ন জন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম চালান।