জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়ায় শুক্রবার রাতে এক অটোচালককে হত্যা করে ব্যাটারি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, ঘটনার রাতে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ভেড়াপাথালিয়া গ্রামের জবেদ আলীর ছেলে শাহাদৎ হোসেন ফুলু (৪৫) কে যাত্রীবেশী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনার পর সদর উপজেলার বিনন্দের পাড়ার মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের নিকট ঢাকা-জামালপুর মহাসড়কের অদূরে লাশ ফেলে রেখে যায়। পরদিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। জামালপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।