আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে জামালপুরের ৫টি আসনে যারা সংসদ সদস্য নির্বাচিত হলেন।
তাদের নাম উল্লেখ করা হলো:
জাতীয় সংসদ-১৩৮, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ), এ আসন থেকে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী নূর মোহাম্মদ (নৌকা) ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এস এম আবু সায়েম (লাঙ্গল) পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট। জাতীয় সংসদ-১৩৯, জামালপুর-২ (ইসলামপুর), এ আসন থেকে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী ফরিদুল হক খান (নৌকা) ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহীনুজ্জামান শাহীন (কাঁচি) পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট। জাতীয় সংসদ-১৪০, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ), এ আসন থেকে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মির্জা আজম (নৌকা) ২ লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর সামসুল আলম (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৪৯৬ ভোট। জাতীয় সংসদ-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী), এ আসন থেকে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ (ট্রাক) ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী মাহবুুবুর রহমান (নৌকা) পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট। জাতীয় সংসদ-১৪২, জামালপুর-৫ (জামালপুর সদর), এ আসন থেকে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী আবুল কালাম আজাদ (নৌকা) ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্র্থী রেজাউল করিম রেজনু (ঈগল) পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট।