দেশের খবর

জামালপুরে ১৮ প্রার্থীর জামানত খোয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায়, জামালপুরের ৫টি আসনের মোট ২৬ প্রার্থী সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত খোয়া যাবার কথা। সে হিসেবে জেলার মোট ১৮ প্রার্থী কাঙ্খিত সংখ্যক ভোট না পাওয়ায় জামানত খোয়া গেল। 

জাতীয় সংসদ-১৩৮, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ), এ আসনের মোট ভোট ৪ লাখ ১ হাজার ৪৪৯। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৪১ হাজার ১৬২। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ৩০ হাজার ১৪৫.২৫ ভোট। এ আসন থেকে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী নূর মোহাম্মদ (নৌকা) ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এস এম আবু সায়েম (লাঙ্গল) পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট। এছাড়া কৃষক-শ্রমিক-জনতালীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (গামছা) পেয়েছেন ২ হাজার ৭৫৯ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ১১৭ ভোট। সুতরাং এ আসনের জাতীয় পার্টির এস এম আবু সায়েম (লাঙ্গল), কৃষক-শ্রমিক-জনতালীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (গামছা) ও তৃণমূল বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা (সোনালী আঁশ)সহ ৩ প্রার্থীর জামানত খোয়া গেল।

জাতীয় সংসদ-১৩৯, জামালপুর-২ (ইসলামপুর), এ আসনের মোট ভোট ২ লাখ ৬৪ হাজার ৯০৭। মোট প্রদত্ত ভোট ১ লাখ ১৩ হাজার ৬৩৯। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ১৪ হাজার ২০৫ ভোট। এ আসন থেকে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী ফরিদুল হক খান (নৌকা) ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান (কাঁচি) পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) পেয়েছেন ১০ হাজার ২২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া (ঈগল) পেয়েছেন ১২৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী মন্ডল (ট্রাক) পেয়েছেন ৭০৬ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী হোসেন রেজা বাবু (সোনালী আঁশ) পেয়েছেন ৬৩ ভোট। সুতরাং এ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া (ঈগল), স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী মন্ডল (ট্রাক) ও তৃণমূল বিএনপির প্রার্থী হোসেন রেজা বাবু (সোনালী আঁশ)সহ ৪ প্রার্থীর জামানত খোয়া গেল।

জাতীয় সংসদ-১৪০, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ), এ আসনের মোট ভোট ৫ লাখ ১ হাজার ৮১৯। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৮৯ হাজার ১১১। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ৩৬ হাজার ১৩৯ ভোট। এ আসন থেকে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে  আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মির্জা আজম (নৌকা) ২ লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর সামসুল আলম (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৪৯৬ ভোট। এছাড়া জাতীয় পার্টি-জেপি প্রার্থী নজরুল ইসলাম (বাই-সাইকেল) পেয়েছেন ২ হাজার ৭২০ ভোট। সুতরাং এ আসনের জাতীয় পার্টির মীর সামসুল আলম (লাঙ্গল) ও জাতীয় পার্টি-জেপি প্রার্থী নজরুল ইসলাম (বাই-সাইকেল)সহ ২ প্রার্থীর জামানত খোয়া গেল।

জাতীয় সংসদ-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী), এ আসনের মোট ভোট ২ লাখ ৮৯ হাজার ২৬১। মোট প্রদত্ত ভোট ১ লাখ ৩৯ হাজার ৮৪। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ১৭ হাজার ৩৮৬ ভোট। এ আসন থেকে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ (ট্রাক) ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী মাহবুুবুর রহমান (নৌকা) পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান (ঈগল) পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম (সোনালী আঁশ) পেয়েছেন ১২৯ ভোট, বিএনএফ প্রার্থী তারিখ মাহদী (টেলিভিশন) পেয়েছেন ৫১৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ (লাঙ্গল) পেয়েছেন ৪০০ ভোট ও জাসদ প্রার্থী গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল) পেয়েছেন ৩১৬ ভোট। সুতরাং এ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম (সোনালী আঁশ), বিএনএফ প্রার্থী তারিখ মাহদী (টেলিভিশন), জাতীয় পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ (লাঙ্গল) ও জাসদ প্রার্থী গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল)সহ ৪ প্রার্থীর জামানত খোয়া গেল।

জাতীয় সংসদ-১৪২, জামালপুর-৫ (জামালপুর সদর), এ আসনের মোট ভোট ৫ লাখ ৪২ হাজার ৪৮০। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৯০ হাজার ৩৯৬। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ৩৬ হাজার ৩০০ ভোট। এ আসন থেকে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী আবুল কালাম আজাদ (নৌকা) ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্র্থী রেজাউল করিম রেজনু (ঈগল) পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা-আদাত-উল-করীম (ডাব) পেয়েছেন ৩৯৭ ভোট, জাতীয় পার্টি-জেপি প্রার্থী বাবর আলী খান (বাই-সাইকেল) পেয়েছেন ৩৮৮ ভোট, এনপিপি প্রার্থী রফিকুল ইসলাম (আম) পেয়েছেন ৫৬৫ ভোট ও বিএসপি প্রার্থী সাবিরুজ্জামান (একতারা) পেয়েছেন ৭৯ ভোট। সুতরাং এ আসনের জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা-আদাত-উল-করীম (ডাব), জাতীয় পার্টি-জেপি প্রার্থী বাবর আলী খান (বাই-সাইকেল), এনপিপি প্রার্থী রফিকুল ইসলাম (আম) ও বিএসপি প্রার্থী সাবিরুজ্জামান (একতারা)সহ ৫  প্রার্থীর জামানত খোয়া গেল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৫টি আসনের মোট ১৮ প্রার্থীর জামানত খোয়া গেল।



সম্পর্কিত খবর