দেশের খবর

জামালপুর সদরে নির্বাচিত হলেন যারা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ১ টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের ১৬৯ টি ভোট কেন্দ্রের অধীন মোট ভোটার ৫ লাখ ৫১ হাজার ৪ শ’৪৮ জন। উপজেলা চেয়ারম্যান পদে বিজন কুমার চন্দ (মোটর সাইকেল) ৬৪ হাজার ৭ শ’৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট হাফিজুর রহমান (কাপ-পিরিচ) পেয়েছেন ৬১ হাজার ৪ শ’১৯ ভোট। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান (উড়োজাহাজ) ৫৩ হাজার ৬ শ’৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ৪৬ হাজার ৯ শ’৯২ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন আক্তার (কলস) ৮৬ হাজার ৩ শ’৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসিনা মৌসুমী (ফুটবল) পেয়েছেন ৫৪ হাজার ৯ শ’৭৯ ভোট।



সম্পর্কিত খবর