দেশের খবর

জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ৩ জন গ্রেফতার

জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।

 

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট পৌরশহরের নিশিপাড়া মহল্লার অপু (২৪), তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনার মূলহোতা অপু, তাইজুল ও মমিন ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই বিএনপির ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রেলওয়ে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অগ্নিসংযোগের কথা স্বীকার করেছেন।



সম্পর্কিত খবর