দেশের খবর

জয়পুরহাটে ধান ক্ষেতে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার

জয়পুরহাট জেলার কালাই উপজেলার শেখপুর মাঠের ধান ক্ষেতে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করে কালাই থানা পুলিশ। জানা যায়, গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করেন। 

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওয়াসিম আল বারী বলেন, এখনো  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির  পরিচয় পাওয়া যায়নি।  তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়া দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।



সম্পর্কিত খবর