দেশের খবর

ঝিনাইদহের চারটি আসনে ৭ জনের মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে সর্বমোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
 
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৩৪ জনের মনোনয়নপত্র বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
 
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন: ঝিনাইদহ-১ (শৈলকুপা) সতন্ত্র প্রার্থী মো. শিহাবুজ্জামান। ১% ভোটার তালিকায় অসত্য তথ্য প্রদানে প্রার্থিতা বাতিল হয়েছে।
 
আবু বক্কর (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) হলফনামা অস্পূর্ণ থাকা এবং ঝিনাইদহ-২ (সদর উপজেলা ও হরিণাকুন্ডু) নজরুল ইসলাম ঋণখেলাপি (বাংরাদেশ সুপ্রিম পার্টি বিএসপি), শরীফ মোহাম্মদ বদরুল হায়দার (বাংলাদেশ সংস্কৃতিক মুক্তি জোট) দাখিল করা আয়কর রির্টানের প্রত্যায়িত অনুলিপি না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাদপুর) টিএম আজিবর রহমান (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দীন (স্বতন্ত্র) ১% ভোটারের তালিকায় অসত্য তথ্য প্রদান করায় মনোয়নপত্র বাতিল করা হয়েছে।
 
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) জাকের পার্টির মো. ইছাক আলী বিশ্বাসের মনোনয়নপত্র ঋণখেলাপির কারণে বাতিল করা হয়েছে।
 
প্রসঙ্গত, ৩০ নভেম্বর ঝিনাইদহের চারটি সংদীয় আসনের প্রার্থী হতে ৩৪ জন মনোয়নপত্র দাখিল করেছিলেন। ৭ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে এখন বৈধ প্রার্থী হলেন ২৭ জন।


সম্পর্কিত খবর