দেশের খবর

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানের বরজে দুর্বৃত্তদের আগুন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটীয়া ইয়নিয়নের কেসমত ঘোড়াগাছা গ্রামের রশিদুল ইসলাম কুটির পান বরজে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে পানের বরজে আগুণ দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে তা নিভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসলে এতে তার ৩০’শতক পানের বরজ পড়ে ছায় হয়ে যায় এবং ৩ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান। পান চাষি রাশিদুল ইসলাম কুটি ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।

এ ব্যপারে রশিদুল বলেন, তারা শুধু পান বরজ পুড়িয়েই ক্ষান্ত হয়নি, দুর্বৃত্তরা মেরে ফেলার উদ্দেশ্যে আমার বাসায় গোয়ালের চারটি গরুর খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে গেছে। চারটি গরুই এখন অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন বেশ কয়েক দিন আগে আমার ভাই জাহিদের একটি ট্রাক এবং আমার মাইক্রো গাড়ির টায়ারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

শত্রুতামূলকভাবে কে বা কারা এসব করছে তা তিনি বলতে পারেননি। কারো প্রতি সন্দেহের কথাও জানাতে চাননি তিনি। তিনি মনে করেন স্থানীয় বিরোধ এবং তিনি আওয়ামী লীগের সমর্থন করতেন বলে এসব ক্ষতি করা হচ্ছে। থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কার বিরুদ্ধে অভিযোগ করবো? আমিতো কাওকে দেখেনি কারা এসব করছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, উপজেলার কাপাশহাটীয়া কেসমত ঘোড়াগাছা গ্রামের এক কৃষকের পানের বরজে আগুনের ঘটনা শুনেছি। তবে এই ঘটনায় থানাতে কেউ অভিযোগ করেনি। তবে ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর