সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকার ইউটিউব চ্যানেলে আইজিপর একটি এক ভিডিও বক্তব্য প্রকাশ করেছে।
ভিডিওতে তাকে এ কথা জানান।
চকবাজার ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।
আইজিপি বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনও ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। সংবিধান অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করতে দিন। আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তখন আপনারা প্রশ্ন তুলতে পারেন।
প্রকৃতপক্ষে সমাজে যেসব ঘটনা ঘটতেছে তার প্রতিকার করার জন্য আমরা সবাই মিলে কাজ করি।
এদিকে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।
আইজিপি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।