ঝিনাইদহে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিল সদৃশ মাদকদ্রব্য ‘ফেরারডিল’ এবং ৫০ বোতল ‘উইনকেরেক্স’সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন—আতর আলী শেখের ছেলে শিমুল হোসেন (৩৪), ফিরোজ শেখের ছেলে রাসেল (২৭) এবং মুনজের আলীর মেয়ে মনোয়ারা খাতুন (৩৭)। তাদের বাড়ি মহেশপুরের যাদবপুর ও বলিদাপাড়া গ্রামে।
ঝিনাইদহ র্যাব সিপিসি-২ কোম্পানির কমান্ডার, স্কোয়াড্রন লিডার মো. ইমাম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।