পটুয়াখালীর বাউফলে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল সরদার (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের একটি ইট বিছানো সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কালিশুরী ইউনিয়নের কামারখালী থেকে রাজাপুরগামী ইট বিছানো সড়কে অভিযান চালান। এ সময় কবিরকাঠী গ্রামের শাহিন সিকদারের সামনে থেকে খলিল সরদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খলিল সরদার কবিরকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত ওয়াজেদ আলী সরদার ও মৃত ফিরোজা বেগমের ছেলে।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর: ১৯, জিআর নম্বর: ৩৭১, তারিখ: ০৬/১০/২০২৬।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।