ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নাচগান আর পিঠা খাওয়ার আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জমজমাট দিনব্যাপী পিঠা উৎসব। দিনব্যাপী মেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। বাহারি রঙ্গের শাড়ি পড়ে কলেজের শিক্ষার্থী ও ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঝিনাইদহের আমেনা খাতুন কলেজ মাঠ প্রাঙ্গণ। বাঙ্গালীর ঐতিহ্য ধরে রাখা আর হারিয়ে যাওয়া দেশীয় সংস্কৃতি পুনরুজ্জিবিত করতে এই পিঠা উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। মেলাই ২২ টি স্টলের মধ্যে ৩ টি স্টলকে সেরা নিবাচিত করা হয়।
“সবাই মিলে পিঠা খায়, আনন্দ উৎসবে মন রাঙায়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজে দিনব্যাপী বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামানের সার্বিক তত্তাবধানে বৃহস্পতিবার সকালে কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এই পিঠা মেলার উদ্বোধন করেন। পরে বিকালে পিঠা মেলা উপলক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা খাতুন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবু শাহরিয়ার জাহেদী পিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু প্রমুখ। বক্তব্য শেষে মেলাই অংশ গ্রহণ করা বিজয়ীসহ সকলের মাঝে পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এ উৎসবকে কেন্দ্র করে এলাকার নানান শ্রেণী পেশার মানুষের মাঝে আনন্দ উৎসবের আমেজ দেখা মেলে।