দেশের খবর

ট্রেনের নাশকতার ঘটনায় বিএনপির বহিষ্কারকৃত কাউন্সিলর সহ ৭ জন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় রেললাইন কেটে ট্রেনে নাশকতার মূল ঘটনার কল্পনাকারী গাজীপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর সহ ৭ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। গত ১৫,১৬ ডিসেম্বর গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ২৮নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর মহানগর ২৮ নং ওয়ার্ডের রফিকের বাড়ির ভাড়াটিয়া জান্নাতুল ইসলাম (২৩), ময়মনসিংহ জেলার ভালুকা থানার বান্দীয়া গ্রামের তাইজুদ্দীনের ছেলে মেহেদী হাসান (২৫), মহানগরীর ২৪নং ওয়ার্ডের তরিকুল ইসলামের ছেলে জুলকার নাইন আশরাফি ও  হৃদয়, সদর থানার কানাইয়া এলাকার মৃত সোলায়মান মোড়লের ছেলে শাহানুর আলম (৫৩), একই এলাকার মৃত ওমেদ আলী মোল্লার ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩২), মধ্য ছায়াবীথি এলাকার আফতাফ উদ্দিন এর ছেলে  সোহেল রানা (৩৮)। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রেললাইনে নাশকতার সঙ্গে জড়িত বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী সবাই। এর আগে বুধবার গাজীপুরের ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমাস্টারসহ ১০ জন গুরুতর আহত হন। এ ছাড়া ওই ঘটনায় কমবেশি আহত হন অর্ধশতাধিক যাত্রী।

 



সম্পর্কিত খবর