দেশের খবর

তরঙ্গ নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকারি নিবন্ধিত দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘তরঙ্গ নিউজ ডট কম’ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ৩ ফেব্রুয়ারি রাতে তরঙ্গ নিউজের নিজস্ব অফিসে কেক কাটা হয়। 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নম্বরঃ ৮০) তরঙ্গ নিউজের ৩ই ফেব্রুয়ারি ২০২৪ইং শনিবার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। সাফল্যের ৮ বছর পেরিয়ে ৯ম বছরে পদার্পণ করলো তরঙ্গ নিউজ।
 
উল্লেখ্য, ২০১৬ সালের এই দিনে দেশ ও দেশের কল্যাণের ব্রত নিয়ে পত্রিকাটি যাত্রা শুরু করে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমটি ”সত্য প্রকাশে সর্বপ্রথম” এই স্লোগানকে সামনে রেখে সফলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরনের মাধ্যমে অনেক পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক দেলোয়ার হোসেন, সম্পাদক ও প্রকাশক মো. আবদুল ওয়াদুদ, সহ সম্পাদক (প্রশাসন) মো. জসীম উদ্দিন, নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, সহ সম্পাদক সাদেকুর রহমান নিশান, সহ সম্পাদিকা রেহানা পারভীন জলি, বার্তা সম্পাদক মো. মানজুরুল ইসলাম, সাবিনা পারভীন, স্টাফ রিপোর্টার মো. ফয়সাল, রুপগঞ্জ প্রতিনিধি লিখন রাজ, ইন্দ্রজিৎ আধিকারী প্রমুখ। 


সম্পর্কিত খবর