দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। মো. সিরাজ বেপারী (৪৫) নামে বাংলাদেশি শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি আলমাসদিরিবসি নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। নিহত ব্যক্তি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের ছাদের বেপারীর ছেলে। এদিকে তার নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন চলছে পরিবারে শোকের মাতম।
দক্ষিণ আফ্রিকায় অবস্থারত বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জেনেছি দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা সিরাজ বেপারী কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। সাথে সাথেই গুলি করে হত্যা করা হয় সিরাজকে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নামক স্থানে এক চিকিৎসকের কাছে আসেন সিরাজ বেপারী। ডাক্তার দেখানো শেষ করে নিজ বাসায় ফেরার পথে দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ করে চারটি গুলি করলে ঘটনাস্থলেই মারা যায় সিরাজ বেপারী। পরে বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশি ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। বর্তমানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা নামক হাসপাতালের হিমা গাড়ে রাখা আছে।
এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ জানান, নিহতের মরদেহ দেশে আনতে যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয় তাহলে সব ধরনের সহযোগীতা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।