জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত গ্রামের মাহিম নামের দশম শ্রেণির এক ছাত্র শুক্রবার বিকেলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে একই উপজেলার নান্দিনা এলাকার সামিউল ইসলাম ও রুনা বেগমের ছেলে। সে দিগপাইতে নানা বাড়ি থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। ঘটনার আগের দিন তার বাবার কাছে কিছু টাকা চায়। তার বাবা টাকা না দেয়ায় বাড়ির জিনিসপত্র ভাংচুর করে। এজন্য তার বাবা তাকে শাসন করে। এ কারণে সে এ কান্ড ঘটায়। ঘটনার দিন বিকেলে সে নিজ ঘরে রশি গলায় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে। এক সময় রশি ছিঁড়ে ধপাস করে মেঝেতে পড়ে যায়। হঠাৎ এমন শব্দে বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে। আপনজনেরা তাকে উদ্ধার করে তৎক্ষনাৎ স্থানীয় দুবাই হাসপাতাল বিডি-তে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মাহিমকে তার নানার বাড়িতে ফেরত নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইন চার্জ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লাশের আপনজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন জানান। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের সুপারিশে সে ব্যবস্থা করা হয়। নারায়ণপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইন চার্জ কামাল হোসেন এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন। মাহিমের বাবা সামিউল ইসলামের সাথে কথা বলে জানা যায়, মাহিম খুবই রাগী ও জেদী ছিল। ও যখন যা চাইত তখন তাকে তাই দিতে হত। অন্যথায় সে বিভিন্ন ঝামেলা করত।