দেশের খবর

দিগপাইতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সময় থাকতেই উত্তরপত্র নেয়ার অভিযোগ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২ ফেব্রুয়ারি সকাল ১০-১১ টা পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বে উত্তরপত্র নেয়ার অভিযোগ ওঠেছে। এর জন্য সকল দায় হিসেবে কেন্দ্র সচিবকেই দায়ী করছে বিভিন্ন মহল। অভিযুক্ত ৪ কক্ষপরিদর্শক দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নিকট দায় স্বীকারমূলক লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। 

জানা যায়, এ কেন্দ্রের মূল ভেন্যুতে মোট ৮০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৪ জন উপস্থিত হন। অনুপস্থিত থাকেন ২১৬ জন। কোন পরীক্ষার্থীই বহিষ্কার হন নি। এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে আসমাউল হুসনা (সহকারী কমিশনার) সরকারী কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে প্রাথমিক শিক্ষার সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর (নাম জানা যায় নি), কেন্দ্র সচিব হিসেবে দিগপাইত ইউনিয়নের দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী এবং সমন্বয়কারী হিসেবে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারী শিক্ষক তাহমিদুল ইসলাম দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৫ মিনিট সময় বাকী থাকতেই ৪নং কক্ষের পরিদর্শক দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক হীরা মিয়া ও একই ইউনিয়নের এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফছার আলী ৫নং কক্ষের পরিদর্শক দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ/বাংলা) জেসমিন ও সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (গণিত) মোখলেছুর রহমান উত্তরপত্র জমা নেন। এ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর জন্য সকল দায় হিসেবে কেন্দ্র সচিবকেই দায়ী করছে বিভিন্ন মহল। কারণ কলেজ ভেন্যুতে পরীক্ষা শেষ হওয়ার আগে ওয়ার্নিং বেল বাজালে মূল ভেন্যুর উত্তর পত্র জমা নেয় কক্ষ পরিদর্শকগণ। এটা কেন্দ্র সচিবের চরম দায়িত্ব অবহেলার নামান্তর মাত্র বলে অভিমত প্রকাশ করেছে সচেতন মহল। পরে এ বিষয়ে অভিযুক্ত কক্ষ পরিদর্শকগণ দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নিকট দায় স্বীকারমূলক লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। অপরদিকে দিগপাইত কলেজ ভেন্যুতে মোট ১০০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬৬ জন উপস্থিত হন। অনুপস্থিত থাকেন ৩৩৪ জন। কোন পরীক্ষার্থীই বহিষ্কার হন নি। এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার  এএইচএম আরিফুল ইসলাম, সরকারী কর্মকর্তা (ট্যাগ অফিসার) হিসেবে প্রাথমিক শিক্ষার দেওয়ানগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দিন, কেন্দ্র সচিব হিসেবে দিগপাইত ইউনিয়নের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার এবং সমন্বয়কারী হিসেবে একই কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) আবুল কালাম আজাদ ও প্রভাষক নাজিম উদ্দিন (দর্শন) দায়িত্ব পালন করেন। শিক্ষা সচেতন মহল কলেজ ভেন্যুর পরীক্ষা সঠিকভাবে পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের সাধুবাদ জানিয়েছে।



সম্পর্কিত খবর