দেশের খবর

দিগপাইতে বণিক সমিতি গঠনের লক্ষ্যে জরুরি সভা

জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে বণিক সমিতি গঠনের লক্ষ্যে মঙ্গলবার সকালে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরেই এ উপ-শহরে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড চলে আসছে। এ থেকে পরিত্রাণের পাশাপাশি বণিকদের ঐক্য, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের জন্যই এ জরুরি সভা ডাকা হয়। বিশেষ করে ১৩ মে দুপুরে প্রতারক চক্র কলেজ রোডের জননী কসমেটিক্স এর মালিক মোস্তাফিজুর রহমান মিন্টুর রকেট একাউন্ট হ্যাক করে সাড়ে ১৪ হাজার টাকা নিয়ে নেয়। প্রতারক চক্রের এক সদস্যকে হাতে নাতে ধরে চাপ প্রয়োগ করলে অবশেষে প্রতারনার মাধ্যমে নেয়া পুরো টাকাই ফেরত দিতে বাধ্য হয়। এ ঘটনায় উপ-শহরের সকল ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের টনক নড়ে। তাই ওই দিনই জরুরি মাইকিং করে এ সভার আয়োজন করা হয়। দিগপাইত উপ-শহর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও কলেজ রোড বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভার কাজ শুরু হয়। এতে দিগপাইত ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলাম উজ্জ্বলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার প্রারম্ভেই গুরুত্বপূর্ণ  বক্তব্য দেন দিগপাইত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। অতঃপর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কেরামত আলী, ব্যবসায়ী ফারুক হোসেন, তারেকুজ্জামান বিপ্লব, খোকন মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, আমানুল্লাহ, আব্দুল্লাহ আল হারুন আল-আমিন, সামাদ মুন্সী, আব্দুল লতিফ, মতিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে একটি পূর্ণাঙ্গ বণিক সমিতি গঠনের জন্য সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে একটি খসড়া উপদেষ্টা কমিটির তালিকা ও একটি দোকান/ঘর মালিক সমিতির খসড়া কমিটির তালিকা তৈরি করা হয়। উভয় খসড়া কমিটির লোকজন দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল প্রস্তুতি সম্পন্ন করবেন। আগামী ১৫ দিন পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম মুকুল।



সম্পর্কিত খবর