“এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা/আমরা তোমাদের ভুলবো না”। অনেক ত্যাগ ও তিতিক্ষার পর বহুল কাঙ্খিত বিজয় লাভ সবকিছুকেই ভুলিয়ে দেয়। শুধু আনন্দেরই বহিঃপ্রকাশ ঘটে। জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও কলেজ প্রতিষ্ঠা বার্ষিকী ২ দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, কলেজ শহীদ মিনার বেদীতে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল, ফুটবল ম্যাচ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।