অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে একটি বাড়ি থেকে চার নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার রাত ১১টার সময় শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকার একটি বাড়ি থেকে ছয় পুরুষ ও চার নারীকে আটক করা হয়।
আটকরা হলেনÑ মেডিসিন মার্টের স্বত্বাধিকারী আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), মো. পারভেজ আলম রাজু (২১), বিষ্ণু রায় (২৬), শামিম হোসেন (৪৫), রুবেল ইসলাম (৩৫), জবা চৌধুরী সারা (১৮), রিমি বেগম (২৩), মনি আক্তার (১৮) ও মোছা. নিলিমা ইসলাম (১৯)। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, আটকদের কাছ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি মোটরসাইকেল, ছয়টা স্মার্টফোন এবং দুটা বাটন ফোনসহ মাদক বিক্রির নগদ ১ লাখ ১২ হাজার টাকা পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বিকারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।