রংপুর

দিনাজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

 

জমকালো আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর, সোমবার, দিনাজপুর শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য শেষে দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজার সঞ্চালনায় এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। প্রধান অতিথি এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে ২২টি ইউনিটের যুবদল নেতাকর্মীরা এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণেই শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ্জ হাফিজুর রহমান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর