চীনে চারদিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য ও পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
সিএ প্রেস উইং জানায়, এর আগে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই শনিবার বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর ঐতিহাসিক চার দিনের সরকারি চীন সফরের সমাপ্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।
বায়ান্ন/আরএস