দেশের খবর

নাগরপুরে তিন ইউনিয়নে আ.লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন'কে সামনে রেখে, টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষ্যে পাকুটিয়া, ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নে বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ বিকেলে ভারড়া ইউনিয়ন আ.লীগ ও রাতে 

ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ বিশেষ বর্ধিত কর্মী সভার আয়োজন করে। তিনটি ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার? আসনের আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগে'র ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সহ সভাপতি এড. আজহার, একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস ছবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ, শেখ শামসুল হক, কৃষি ও সমবায় সম্পাদক মো. হুমায়ুন কবীর, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাকির তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, যুবলীগের সভাপতি (দায়িত্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, শ্রমিকলীগ সভাপতি মো. আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম মিয়া, ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দরা।



সম্পর্কিত খবর