দেশের খবর

নানামুখী অভিযোগ কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন তালুকদারের বিরুদ্ধে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। যৌন নিপিড়নে বিভাগীয় মামলা , ঘুষ গ্রহণ, শিক্ষকদের সাথে অসদাচরণ ও  ঘুষ না পেলে শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের নথি আঁটকে রাখেন, ডিজির প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রেও ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে। ডিও লেটার, ডেটা এন্ট্রি, শিক্ষকদের  এড়িয়া বিল, এমপিও জন্য রয়েছে ভিন্ন ভিন্ন উৎকোচ গ্রহনের মূল্য। ভুক্তভোগীদের তথ্য সূত্রে জানা গেছে, এড়িয়া বিল পাশ করতে শিক্ষকদের কাছ থেকে শতকরা পাঁচ পারসেন্ট হারে নিয়ে থাকেন আল মামুন তালুকদার। কুষ্টিয়া সদরের এক বিদ্যালয়ের নারী শিক্ষিকার সাথেও তার বাক বিতন্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ নারী শিক্ষিকার কাছ থেকে এড়িয়া বিল বাবদ প্রথমে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন । পরবর্তিতে ২০ হাজার টাকায় কাজ হবে না বলে আরো ১০ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। এদিকে খোকসার এক বিদ্যালয়ে নারী শিক্ষিকার সাথেও তার অতিরিক্ত অর্থ দাবি করা নিয়ে তর্কবিতর্ক হয়েছে বলে জানা গেছে। শিক্ষকদের এমপিওর ক্ষেত্রে ফাইল ও নথি আটকে রেখে ঘুষ না পাওয়া পর্যন্ত বিভাগীয় অফিসে তিনি পাঠান না বলেও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে কুমারখালীর এক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তার অনৈতিক ঘুষ দাবি করার তথ্য উঠে এসেছে। সেই বিদ্যালয়ের নন এমপিও শিক্ষকরা দুই দফা আবেদন করে। সরাসরি আল মামুন তালুকদার কোন  মাধ্যম ছাড়াই ফাইল প্রতি ৩০ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন।
  কুমারখালী উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয় থেকে বিধি মোতাবেক বেশকিছু শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের নথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেওয়া হয়। জমাকৃত নথিগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় বরাবর প্রেরণ করা হয়। ঘুষ না পেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা কিছু নথি কৌশলে আঁটকে দেন। এই বিষয়টি নিয়ে শিক্ষক মহলে চলছে তুমুল সমালোচনা । ২২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের এসব নথিগুলো ডিজি বরাবর  পাঠানোর শেষ দিন ছিল।
  নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, এই জেলা শিক্ষা অফিসার ঘুষ না পেলে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য ডিজি'র প্রতিনিধি নিয়োগ দিতে কমপক্ষে ২০ হাজার টাকা ঘুষ নেন। তিনি ঘুষ না পাওয়ায় সব কাগজপত্র ঠিক থাকা সত্তে¡ও দুইজন শিক্ষকের এমপিও ফাইল ডিজি অফিসে না পাঠিয়ে আঁটকে রেখেছেন। তার ইচ্ছাকৃতভাবে দায়িত্বে অবহেলার কারণে শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদনের নথি আরও দুইমাস আঁটকে থাকবে। অর্থাৎ শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে আরও দুই মাস বিলম্ব হবে। তাছাড়া এই শিক্ষা কর্মকর্তা যদি এভাবে এমপিও আবেদনের নথি আঁটকে রাখেন তবে তাঁদের বেতন পেতে আরও কতো সময় লাগবে তাও অনিশ্চিত।
   নাম প্রকাশ না করার শর্তে জেলা শিক্ষা অফিসের এক স্টাফ জানান, জেলা শিক্ষা  কর্মকর্তা আল মামুন তালুকদারের দুই জন একান্ত বিস্বস্থ মানুষ রয়েছে। তারা হলেন সহকারি  পরিদর্শক ফারুক আহম্মেদ  ও গবেশনা  কর্মকর্তা শেখ মশিউর রহমানের সাথে করে গড়ে তুলেছেন একটি চক্র। ফারুক আহম্মেদ ও মশিউর মিলে  ফাইল প্রস্তুত এবং দরদামের পর্বটি সারেন। পরে ফাইনাল স্টেজে আর মামুন নিজেই তা সম্পন্ন করেন। সন্ধ্যার পর হাটতে বের হলে ঐ সময়ে অধিকাং শ প্রধান শিক্ষরা এসে ঘুষের অর্থ প্রদান করে যায়। এছাড়াও তিনি নিয়ম বহির্ভূত জেলা শিক্ষা অফিসের রেস্ট হাউজে তিনি নিয়মিত বসবাস করেন।
  তথ্য অনুসন্ধানে শিক্ষা কর্মকর্তা আল মামুন তালুকদারের বিরুদ্ধ আরও তথ্য উঠে এসেছে। তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরে দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে  ছাত্রীদের যৌন নিপিড়নের একটি বিভাগীয় মামলা হয়। ২০২১ সালে তার শুনানি গ্রহন করে তদন্ত কমিটি। পরে তাকে রাজবাড়িতে বদলি করা হয়। এরপর শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে। এখান থেকেই পদন্নোতী পেয়ে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পান। করোনা কালিন সময়ে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের অর্থসহ ফরম পুরনের অর্থ আত্মসাৎ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের চাপের মুখে ফরম পুরনের টাকা ফিরিয়ে দেয়।২০২৩ সালে মে মাসে যৌন নিপিড়নের বিভাগীয় মামলা থেকে অব্যাহতি পান তিনি।  শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক প্রতিবেদককে জানান,  তিনি একজন দূর্নীতগ্রস্থ মানুষ। কি করে তিনি জেলা শিক্ষা অফিসারের মত গুরুত্বপূর্ন দায়িত্ব পেলো তা নিয়ে ধোয়াসা রয়েছে।
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, তিনি খুব ভাল মানুষ না । ছিলেন সহকারী প্রধান শিক্ষক কিন্তু প্রধান শিক্ষকের পরিচয় দিতেন। ব্যাপক অর্থ লুটপাট করে পকেটে ভরেছেন তিনি। 
  এসব ঘটনায় কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদারের সাথে কথা হলে তিনি জানান, আমি কোন প্রকার ঘুষ বা অর্থ গ্রহন করি না। এমন একটা প্রমানও নেই।  যারা আমার কাছ থেকে সুবিধা পায়নি তারাই বদনাম দিচ্ছে। তবে আমার অফিসের কিছুটা সমস্যা আছে। এদিকে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিষয়ে কোন জবাব দেননি তিনি। 



সম্পর্কিত খবর